০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নওগাঁয় প্রতিবন্ধী শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

“সুস্থ্য দেহ, সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান।

বুধবার দুপুরে শহরের আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁ সদরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এসএম হুমায়ন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৬০জন শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

নওগাঁয় প্রতিবন্ধী শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ১০:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১