০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

গৌরীপুরে ২৭ প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

৩০মার্চ খোলা হচ্ছে বিদ্যালয়ের দরজা এ খবরে উৎফুল্ল শিক্ষার্থী ও অভিভাবক। আগাম প্রস্তুতিও নিচ্ছে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধানগণ। ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদের উদ্যোগে জাইকা প্রকল্পের অর্থায়নে বুধবার (৩মার্চ/২০২১) ২৭টি প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রতিষ্ঠান প্রধানদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার, মাওহা’র প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান জানান, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুদক্ষভাবে করোনাদূর্যোগ মোকাবেলা করেছেন। এবার শিক্ষার্থীরা স্কুলে যাবে, স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম ৩০মার্চ থেকে চালু হচ্ছে। সেই লক্ষে প্রত্যেকটি বিদ্যালয়ে হাতধোয়ার ব্যবস্থা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশণাও দেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

গৌরীপুরে ২৭ প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত : ১০:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১