০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হিজলায় ৭৪টি চোরাই গরু-মহিষ উদ্ধার

  • হিজলা
  • প্রকাশিত : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
  • 78

বরিশালের হিজলায় উপজেলা থেকে চুরি যাওয়া ৭৪টি গরু-মহিষ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ বিভিন্ন স্থান থেকে পশু গুলোকে উদ্ধর করে। এর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে। পাশাপাশি আটক করা হয়েছ গরু চোরচক্রের সরদার শাহজাহান রাঢ়ীকে। শাহজাহান রাঢ়ী হিজলা থানার মাঠিয়াল গ্রামের মৃত কাজল রাঢ়ীর ছেলে।

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, শাহজাহান রাঢ়ী তার সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, লহ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদি পশু চুরি করে এনে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে রাখবেন। পরবর্তীতে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হবে। পরে এ খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত চোর সরদার শাহজাহান রাঘীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

হিজলায় ৭৪টি চোরাই গরু-মহিষ উদ্ধার

প্রকাশিত : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১