মাগুরায় বানিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে সূর্যমুখী চাষ । তেল জাতীয় নতুন ফসল হিসেবে এই চাষে এখন জেলার অনেক চাষী সফলতার মুখ দেখছেন । সূর্যমুখী ফুলের বীজ থেকে তৈরি হয় ভোজ্য তেল । এই তেল খুবই পুষ্টিগুন । ।
কৃষি বিভাগ জানান,বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ চাষে জেলার কৃষকদের উদ্ধুদ্ধ করা হচ্ছে । ইতিমধ্যে বৃহত্তর যশোর,মাগুরাসহ ৬ জেলায় এ চাষ শুরু হয়েছে । এ চাষের জন্য জেলা কৃষি অফিস থেকে কৃষকদের প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝেবিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে । নতুন ফসল হিসেবে সূর্যমুখী চাষ জেলায় এখনো জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে অনেক চাষী এ চাষে আগ্রহ দেখিয়েছে । গত বছর জেলায় সূর্যমুখী চাষ হয়েছিল ২ হেক্টর জমিতে । তেল জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনীর ক্ষেত নিধারণ করে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । মাগুরা সদরের রাউতড়া ও সাচানি গ্রামে এ চাষ হচ্ছে । কৃষি বিভাগের বøক সুপারভাইজার ও মাঠকর্মীরা প্রদর্শনী ক্ষেত পর্যাবেক্ষন করছেন নিয়মিত । তাছাড়া জেলার মাঠ পর্যায়ের চাষীদের যথাযথ পরামর্শ দিয়ে সব ধরনের সহযোগিতা করছেন তারা ।
মাগুরা সদরের রাউতড়া গ্রামে সরজমিন গিয়ে কথা হয় সূর্যমুখী চাষী মোমিন লস্কারের সাথে । তিনি জানান, এ চাষে আমাকে জেলা কৃষি বিভাগের বøক সুপারভাইজার মনিরুজ্জামান প্রথম উদ্ধুদ্ধ করেন । তার পরামর্শে আমি কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে এ চাষ শুরু করি । তারা আমাকে বিনা মূল্যে বীজ ও সার দেয় । আমি ৩৩শতক জমিতে সূর্যমুখী চাষ শুরু করি । । এ চাষ এ বছর প্রথম শুরু করেছি । চাষে ফলন ভালো ফলন হবে আশা করছি ।আমার দেখাদেখি গ্রামের অনেক চাষী এ চাষ করতে আগ্রহ প্রকাশ করছে ।
সদরের সাচানি গ্রামের অপর চাষী নজরুল ইসলাম জানান,আমি কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় এ চাষ প্রথম শুরু করেছি ৩৩ শতক জমিতে আমি এ চাষ করেছি । ফলন ভালোহবে আশা করছি ।মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক জানান,জেলায় তেল জাতীয় নতুন ফসল হিসেবে সূর্যমুখী চাষ শুরু হয়েছে । এবার জেলায় ৪ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে । এর মধ্যে সদরে ১ হেক্টর,শালিখায় ১ হেক্টর ,মহম্মদপুরে ১ হেক্টর ও শ্রীপুরে ১ হেক্টর জমিতে এ চাষ হয়েছে । নতুন ফসল হিসেবে সূর্যমুখী চাষ করতে আমরা জেলায় মাঠ পর্যায়ের কৃষকদের উদ্ধুদ্ধ করেছি । পাশাপাশি তাদের এ চাষে প্রশিক্ষণ প্রদান শেষে বিনা মূল্রে বীজ ও সার বিতরণ করেছি । তেল জাতীয় ফসল হিসেবে সূর্যমুখীতে রয়েছে নানা পুষ্টিগুণ । সূর্যমুখীর ভোজ্য তেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । এ তেল ক্যান্সার প্রতিরোধক,হার্টের রোগের প্রতিরোধক । তাছাড়া সূর্যমুখীর তেলে রয়েছে ভিটামিন এ,ডি, ও, ই এবং কোলেষ্টরেলের মাত্রা অত্যন্ত কম থাকে । তাই জেলার কৃষকদের আমরা এ চাষেউদ্ধুদ্ধ করছি ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















