০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

আগের মতোই বিধ্বংসী শেবাগ

শচিন টেন্ডুলকার, বীরেন্দ্রর শেবাগ, যুবরাজ সিং, ইরফান পাঠানদের নিয়ে গড়া দলকে মাত্র ১১০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ লেজেন্ডস। এই লক্ষ্য তাড়া করতে কোনো বেগই পেতে হয়নি স্বাগতিকদের।

বিশ্বখ্যাত শেবাগ-শচিনের ওপেনিং জুটির ভেলকি আরও একবার নতুন করে দেখা গেল। তারা দুজন মিলেই ১০.১ ওভারে শেষ করে দিয়েছেন ম্যাচ। বেশি বিধ্বংসী ছিলেন শেবাগ।

২০ বলে ফিফটি করা মারকুটে শেবাগ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮০ রানে। ৩৫ বলের ইনিংসে ১০টি চার আর ৫টি ছক্কা হাঁকান ডানহাতি এই ওপেনার। ২৬ বলে ৪ বাউন্ডারিতে ৩৩ রানে অপরাজিত ছিলেন শচিন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

আগের মতোই বিধ্বংসী শেবাগ

প্রকাশিত : ১০:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১