হয়রানি ও অনিয়ম বন্ধে অটোমেশন এর মাধ্যমে কর আদায় করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। দুপুরে রংপুর নগরীর আরডিআরএস ভবনের রোকেয়া হলে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দেশের উন্নয়নে সবাইকে কর দেয়ার আহ্বান জানান তিনি। এসময় আসন্ন বাজেটে রংপুরকে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন ব্যবসায়ীরা। রংপুর চেম্বার অব কমার্সের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে বিভাগের ৮ জেলার চেম্বারের ব্যবসায়ীরা অংশ নেন।
০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
‘হয়রানি ও অনিয়ম বন্ধে অটোমেশনের মাধ্যমে কর আদায়’
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- 70
ট্যাগ :
জনপ্রিয়





















