১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মাগুরায় জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

মাগুরায় গতকাল রবিবার দুপুরে শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে ।
জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা সাকিউল আজম,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ,সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি বাকী ইমাম,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের গণি মোহন প্রমুখ ।
আয়োজকরা জানান, “প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন” শীষক প্রকল্পের আওতায় মাগুরা পারনান্দুয়ালী গ্রামের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় ৪ তলা বিশিষ্ট এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে । ৪ তলা বিশিষ্ট এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭৯ লক্ষ ১৫ হাজার ৬২৪ টাকা । এটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত বিভাগ । এ মসজিদের ১ম তলায় ইমাম প্রশিক্ষণ ও গণশিক্ষা কেন্দ্র.২য় তলায় প্রধান নামাজের কক্ষসহ অফিস রুম,৩য় তলায় সভাকক্ষ ও ইসলামী লাইব্রেরী ও ৪র্থ তলায় থাকবে মক্তব ও হেফজ খানা ।
জেলা গণপূর্ত বিভাগ ও ইসলামী ফাউন্ডেশন মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মাগুরায় জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত : ০৫:০০:১২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১