১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুই ট্রাক

বগুড়ার শেরপুরে মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সোয়া ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সারবোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো ট-১৮-০৫৬৭) মহাসড়কের ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই অপর একটি ট্রাকের (চট্ট-মেট্রো ট-১১-৫১৮৭) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। সেই সঙ্গে উভয় ট্রাকের চালক-হেলপারসহ মোট চারজন আটকা পড়েন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। একপর্যায়ে ড্রিল মেশিনের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকের বডি কেটে তাদের উদ্ধার করা হয়। এরই মধ্যে পাথরবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। আর অন্যদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তাৎক্ষণিক দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান এই স্টেশন কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুই ট্রাক

প্রকাশিত : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১