১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

একুশে পদক প্রাপ্ত পাভেল রহমান রংপুরে সংবর্ধিত

রংপুরে সংবর্ধিত করা হয়েছে একুশে পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোসাংবাদিক পাভেল রহমাসকে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাবলিক লাইব্রেরি মাঠে রংপুরের এই কৃতি সন্তানকে সংবর্ধনা দেন রংপুরের সাহিত্য, সংস্কৃতি ও নাট্য সংগঠন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের পরে গণসংগীত, আবৃতি, নৃত্য ও অনুভূতি প্রকাশ করা হয়। আয়োজকের পক্ষ থেকে পাভেল রহমানের হাতে সংবর্ধনা ক্রেষ্ট, মানপত্র তুলে দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পাভেল রহমান তাঁর ফটোসাংবাদিকতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং নব্বই গণ আন্দোলনসহ নানা দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, আজ আমি গর্বিত যে নিজ এলাকায় আমি সংবর্ধিত হচ্ছি। এ জন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ রইল। ফটোসাংবাদিকতার জীবনে আমি মানুষের আবেগ, অনুভূতি, জীবন-প্রকৃতির গল্প তুলে আনার চেষ্টা করেছি। দেশ বিদেশে কাজ করার সুযোগে আমি প্রকৃতির সাথে মিলেমিশে বাস্তব রূপ তুলে আনার চেষ্টা করেছি।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ মুক্তিযুদ্ধের সময়কালে ও পরে রংপুরের কৃতিসন্তান পাভেল রহমান সাহসীকতার সহিত ফটোসাংবাদিকতা করেছেন। ক্যামেরা হাতে তিনি বিজয়ী বীর হয়েছে। কত দিন, কত রাত, কত সংকটময় সময়, কত অনিশ্চয়তা কোন কিছুরই তোয়াক্কা না করে ছবি তুলে দেশ ও বিশ্বকে দেখিয়েছেন। ছবির জগতে অনন্য হয়েই ফেব্রæয়ারি স্মৃতি-ধারক ‘একুশে পদক’ পেয়েছেন তিনি।
বক্তারা আরও বলেন, তিনি বঙ্গবন্ধুর দূর্লভ ছবি তুলে খ্যাতি অর্জন করেছেন। দেশের বিভিন্ন সময়কালের অনন্য সব ছবি তিনি তুলেছেন । কাজ করেছেন দেশ বিদেশের বিখ্যাত সব পত্রিকা ও সংবাদ সংস্থায়। পাভেল রহমান বর্তমান দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জীবন ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ও ‘মুজিব কর্নার’ গড়ে তোলার কাজে নিয়োজিত রয়েছেন।
এসময় রংপুর জেলা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রসিক মেয়র মোস্তাফিজার রহমান, ভাওয়াইয়া অঙ্গন, জাতীয় কবি পরিষদ, ফিরে দেখা সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পাভেল রহমানকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির সমন্বয়ক ডা. মফিজুল ইসলাম মান্টু। প্রফেসর মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল, ভাষা সৈনিক আশরাফ উদ্দীন বড়দা, আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বিশিষ্ট ছড়াকার, লেখক ও সংগঠক প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, রংপুর চেম্বার অব কর্মাস পরিচালক আল আমিন, বিশিষ্ট ছড়াকার ও সংগঠক কবি নাজিরা পারভিন, কথা সাহিত্যিক রানা মাসুদ, লেখক ও সাংবাদিক রেজাউল করিম জীবন, মহাকাল মৈত্রীর সভাপতি জিয়াউল আলম ফারুকী প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

একুশে পদক প্রাপ্ত পাভেল রহমান রংপুরে সংবর্ধিত

প্রকাশিত : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১