ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্ট ম্যানসিটি টানা জয়ে আকাশে উড়তেছিল। কিন্তু সেই উড়তে থাকা ম্যানসিটিকে মাটিতে নামানোর কাজটি করল প্রতিদ্বন্দ্বী ম্যানইউ। ইত্তিহাদেই ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়েছে তারা।
ম্যানসিটির মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল ম্যানসিটিই। দ্বিতীয় স্থানে ছিল ম্যানইউ। এই ম্যাচের ফলাফলের পরও খুব একটা ক্ষতি হয়নি ম্যানসিটির। এখনো দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর থেকে বিশাল ব্যবধানেই এগিয়ে আছে তারা।
ইত্তিহাদে মাত্র দ্বিতীয় মিনিটেই ম্যানইউকে লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেস। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। ৫০ মিনিটে লুক শ গোল করে লিড বাড়ান এবং ম্যাচের বাকি সময়ে এই লিড ধরে রাখে তারা।
এই ম্যাচের পর ২৮ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল ম্যানসিটি। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানইউ।


























