শরীয়তপুর পৌরসভার দারিদ্য বিমোচন কর্মসূচির আওতায় সিডিসির ৫৫জন সদস্যদের মাঝে ১৫ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করেছেন, পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান (জন)। সোমবার দুপুরে পৌরসভার হল রুমে এ চেক বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান (জন), সচিব এনামুল হক, প্রকৌশলী শফিকুল ইসলাম, প্যানেল মেয়র-২ বিল্লাল হোসেন খান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোয়েজ্জম হোসেন ঢালী প্রমূখ। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















