০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে নানা কর্মসূচী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানুর নেতৃত্বে নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এক র‌্যালিতে অংশগ্রহণ করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে এক সৎংক্ষিপ্ত আলোচনায় উপ-উপাচার্য সমাজ ও জাতীয়জীবনে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। এ সময় বিশ্ববিদ্যালরে রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম উপস্থিত ছিলেন।

নারী দিবসে বারি’র প্রধান কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। এরপর বারি’র মহাপরিচালকের নেতৃত্বে একটি র‌্যালি শেষে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বারি’র পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. কবিতা আনজু-মান-আরা এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও আলোচনা সভায় বারি’তে কর্মরত নারী বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

প্রকাশিত : ০৫:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১