০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

পুঁজিবাজার উন্নয়নে বসবে কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজারের উন্নয়নে এবং দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় আরও বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (১৫ মার্চ) এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সোমবার (১৫ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগারগাঁওয়ের বিএসইসির কার্যালয়ে বৈঠকে বসবেন। বৈঠকে বিএসইসির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। বৈঠক সম্পর্কে বিএসইসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, কীভাবে পুঁজিবাজারের আরও উন্নয়ন করা যায় বৈঠকে সেই বিষয়টি গুরুত্ব পাবে। একইসঙ্গে পুঁজিবাজার ও মুদ্রাবাজারের উন্নয়নে উভয় নিয়ন্ত্রক সংস্থা কোন বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করতে পারে সে ব্যাপারেও আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় আরও বৃদ্ধি পাবে।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

পুঁজিবাজার উন্নয়নে বসবে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ১২:০০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১