১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মশা নিয়ন্ত্রণে

নগরে কিউলেক্স মশা আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার দুপুরে পুরান ঢাকার সূত্রাপুরে ‘লক্ষ্মীবাজার খেলার মাঠ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ডিএসসিসি মেয়র বলেন, মশক নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আগের তুলনায় মশা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগামীতে ডিএসসিসি এলাকায় ইনশাআল্লাহ্ মশা আরও নিয়ন্ত্রণে আসবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, খালগুলো অবৈধ দখলমুক্ত হচ্ছে, পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সেইসঙ্গে খালগুলোর পানি প্রবাহ ঠিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

ট্যাগ :
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

মশা নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১২:০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১