০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সুজনের বোলিং নিয়ে কটাক্ষ করলেন ইনজামাম

  • খেলা ডেস্ক:
  • প্রকাশিত : ০৮:২৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • 60

বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে নিয়ে ইনজামাম উল হকের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে সাবেক এই মিডিয়াম পেসারের যোগ্যতা নিয়ে ইনজামামকে তাচ্ছিল্য করতে দেখা গেছে। এই ভিডিও দেখে অনেক ক্রিকেটপ্রেমীই সমালোচনা করেছেন ইনজামামের। 

এই টুর্নামেন্টে যখন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড লিজেন্ডদের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ড মাঠের লড়াইয়ে ব্যস্ত তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের একটি ভিডিও। যেখানে বাংলাদেশের সাবেক মিডিয়াম ফাস্ট বোলার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে উপহাস করতে দেখা গেছে ইনজামামকে।

ভিডিওতে উর্দুতে ইনজামাম বলেন, একটি ইনিংসে তাদের দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ। তিনি সাধারণ মানের মিডিয়াম পেসার ছিলেন। তিনি আমাকে বল করলেন। আমি তা উঁচু করে মেরে (অঙ্গভঙ্গি করে দেখিয়ে) গালিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাই। তখন আমি চিন্তা করতে থাকি, খালেদ মাহমুদের বলে যদি এভাবে আমি আউট হয়ে যাই তবে এটাই হয়ত আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়ে জানালেন যে, ক্রিকেটে আমার ক্যারিয়ার শেষ। আমাকে দিয়ে আর এ খেলা হচ্ছে না।

খালেদ মাহমুদ সুজনকে খাটো করে ইনজামামের এই বক্তব্য কবের তা নিশ্চিত না হওয়া গেলেও এটি বেশিদিন আগের নয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

সুজনের বোলিং নিয়ে কটাক্ষ করলেন ইনজামাম

প্রকাশিত : ০৮:২৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১