০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

এপ্রিলে চালু হচ্ছে বাফুফের অত্যাধুনিক জিমনেশিয়াম

  • ডেস্ক:
  • প্রকাশিত : ০৯:০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • 50

পহেলা এপ্রিল উদ্বোধন করা হবে ফুটবল ফেডারেশন জিমনেশিয়াম। কাজের অগ্রগতি পরিদর্শন করে এ কথা জানান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। দুই ধাপে বসানো হবে জিমের সরঞ্জাম। যেগুলো আনা হচ্ছে আমেরিকা ও চীন থেকে।

মার্চের মধ্যেই শেষ করতে হবে ফুটবল ফেডারেশন জিমনেশিয়ামের নির্মাণ কাজ। হাতে সময় নেই খুব একটা। কাজের অগ্রগতি কতটুকু, তারই পরিদর্শনে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান।

মূলত জাতীয় দলের অনুশীলন প্রাধান্য দিয়ে বানানো হচ্ছে এই জিমনেশিয়াম। এছাড়াও বাফুফে ডর্মেটরিতে থাকা নারী দল এবং একাডেমির ফুটবলাররাও পাবে এই জিম সুবিধা। নির্মাণ কাজ ঠিকভাবে চললে আগামী ১ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এটি।

ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, ‘কাজ চলছে দ্রুতগতিতে। আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম হবে। ফুটবলাররা সব ধরণের সুবিধা পাবে এখানে।’

বাফুফের এই জিমনেশিয়ামে রক্ষা করা হবে আন্তর্জাতিক মান। এ জন্য সরঞ্জামাদি আনা হচ্ছে আমেরিকা ও চীন থেকে। দুই ধাপে জিমের অভ্যন্তরে বসানো হবে এগুলো। উদ্বোধনের পরও আরও বেশ কিছু ইকুইপমেন্ট যুক্ত করা হবে এখানে।

দেশের ফুটবল ইতিহাসে প্রথম এই জিমনেশিয়ামটির নামকরণ করবে বাফুফে। তবে কার নাম এখানে শোভা পাবে, তা নির্ধারণ হয়নি এখনো।

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

এপ্রিলে চালু হচ্ছে বাফুফের অত্যাধুনিক জিমনেশিয়াম

প্রকাশিত : ০৯:০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১