০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দুই পেট্রল পাম্পকে জরিমানা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদীখানের দুটি পেট্রোল পাম্পকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার পরিচালিত অভিযানের মাধ্যমে এ জরিমানা আদায় করে বিএসটিআই। বিএসটিআই জানায়, কেরানীগঞ্জের মেসার্স শামছু ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২০০, ১৮০ ও ২৮০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩৬০ মিলিলিটার তেল কম দিচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মুন্সীগঞ্জ সিরাজদীখান এলাকার মেসার্স তালুকদার ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার তেল কম দেয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম এবং পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।

ট্যাগ :
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

দুই পেট্রল পাম্পকে জরিমানা

প্রকাশিত : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১