০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মশার ওষুধ আমদানিতে সহযোগিতা করবে স্পেন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস। সাক্ষাৎকালে মেয়র আতিকুল ইসলাম মশক নিয়ন্ত্রণের জন্য স্পেন থেকে উন্নত মানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করেন। স্পেনের রাষ্ট্রদূত এ সময় এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। রবিবার বেলা ১২টায় গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মেয়র আতিকুল ইসলাম স্পেন থেকে উন্নত মানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করলে স্পেনের রাষ্ট্রদূত বলেন, মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্পেন থেকে উন্নত মানের কীটনাশক আমদানিতে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে। এছাড়া স্পেন ঢাকা উত্তর সিটির সঙ্গে পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা, নগর সবুজায়ন, রিসাইক্লিং, স্মার্ট সিটি ও সার্বিকভাবে পৌর-ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, ‘নগর ব্যবস্থাপনায় স্পেনের অনেক ভালো অভিজ্ঞতা আছে, তা আমরা ডিএনসিসির সঙ্গে শেয়ার করতে চাই। সাক্ষাৎকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

মশার ওষুধ আমদানিতে সহযোগিতা করবে স্পেন

প্রকাশিত : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১