১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হাসিনা-মোদি বৈঠক ২৭ মার্চ

হাসিনা-মোদি

আগামী ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মোদির ঢাকা সফরে ভারতের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বর্ডার কিলিং, পানি এবং বাণিজ্য। এসব ইস্যু নিয়ে আমাদের সচিব পর্যায়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে আমাদের প্রতিদিন আলোচনা চলছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হবে সেগুলো মোটামুটি ঠিক হয়েছে। চুক্তিগুলো প্রয়োগে যাতে অসুবিধা না হয় এবং বলবৎ থাকে প্রধানমন্ত্রী সে বিষয়গুলো মোদির কাছে তুলে ধরবেন। এ ছাড়া তিস্তা চুক্তি নিয়ে আমরা এখনও আশাবাদী।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ ঢাকা সফরের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

হাসিনা-মোদি বৈঠক ২৭ মার্চ

প্রকাশিত : ০৬:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১