১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমানবাহিনীর ৬৫তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিমানবাহিনীর ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এ সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এ কে এম আহসানুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ১০ সপ্তাহ মেয়াদী এ কোর্সে মোট ১৩ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ১০ জন, বাংলাদেশ নৌবাহিনীর একজন, নাইজেরিয়ান বিমানবাহিনীর একজন এবং জাম্বিয়া বিমানবাহিনীর একজন কর্মকর্তা কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন। কোর্সে নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট আহমদ মুসা ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। প্রধান অতিথি সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

প্রকাশিত : ১২:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১