০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

মুজিববর্ষ এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বুধবার বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) স্বাধীনতা স্কয়ার মাঠে “মুজিববর্ষ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা-২০২১” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার পরিচালক (পরিকল্পনা এবং সংরক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম, পিএসসি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উক্ত ফুটবল প্রতিযোগিতায় গাজীপুরের সর্বমোট দশটি স্কুল অংশগ্রহণ করছে। টুনামের্ন্টের সকল খেলা লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় এই প্রতিযোগিতার আয়োজক এবং সার্বিক সকল প্রকার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। ০৩ এপ্রিল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশিত : ১২:০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১