১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করল ‘রিহ্যাব’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব। গত বুধবার দিবসটি উপলক্ষে রাজধানীর হোটেল সুন্দরবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল), ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) বঙ্গবন্ধুর আন্দোলন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। অনুষ্ঠানে রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ বলেন, বঙ্গবন্ধু বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক ও মুক্তির দূত। তিঁনি প্রেরণার বাতিঘর। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান কামাল মাহমুদ। অনুষ্ঠানে রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালক এবং সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে কোরআন খতম, দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ এবং কেক কাটা হয়।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করল ‘রিহ্যাব’

প্রকাশিত : ১২:০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১