১১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

২৫ মার্চ সারাদেশে ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা স্মরণে রাত ৯টা থেকে ৯টা এক মিনিট সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। তবে কেপিআই বা জরুরি স্থাপনাগুলো এই ব্ল্যাকআউট আওতার বাইরে থাকবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে এই ‘ব্ল্যাকআউট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি পালনে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদফতর, দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এই ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করবেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১০ দশ বোতল বিদেশী মদ উদ্ধার

২৫ মার্চ সারাদেশে ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে

প্রকাশিত : ১০:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১