০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছেন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না। কৃষকরা কম দামে সার ও ধানের ন্যায্য দাম পাচ্ছেন। মঙ্গলবার দুপুরে বদলগাছী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সেচের অভাবে ধান নষ্ট হয় না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, স্কুল কলেজের নতুন নতুন বিল্ডিং, রাস্তাঘাট, কালভার্ট হচ্ছে। তাই সঠিক সিদ্ধান্ত ও সঠিক নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগকে ঐক্যবন্ধ থাকতে হবে। এর আগে সম্মেলনের উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক। মো. শফি মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দীন তরফদার, ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন ও আনোয়ার হোসেন হেলালসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছেন

প্রকাশিত : ১২:০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১