প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহলটস।
বৃহস্পতিবার (২৫মার্চ ) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে জার্মানির কারিগরি সহায়তা, বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
এ সময় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর



















