০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

আইসিইউতে আব্দুল মতিন খসরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (৩০ মার্চ) তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত রোববার রাত ১২টার দিকে আব্দুল মতিন খসরুকে আইসিইউতে নেওয়া হয়েছে। অ্যাডভোকেট মো. মহিন আরও জানান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থা ভালো আছে। তার অক্সিজেনের লেভেল ঠিক আছে। তবে শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কমে গেছে। সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আইসিইউতে আব্দুল মতিন খসরু

প্রকাশিত : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১