০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

প্রত্যেকের ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যেকের ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে ধানমন্ডির নিজ বাসভবনে ফায়ার সার্ভিসের মহড়ায় অংশ নিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকের ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত। এতে অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার ও এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর পদ্ধতি সম্পর্কে জানা যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের টিম মহড়া পরিচালনা করেন। মহড়ায় মন্ত্রী ও তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য এবং বাসভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দুই ঘণ্টার মহড়ায় বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর পদ্ধতি, হাতে কলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতার প্রশিক্ষণ নেন সবাই।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

প্রত্যেকের ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১