১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

জয়পুরহাটে এলাকায় ট্রাকের চাপায় আব্দুস সালাম (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকলের দিকে সদর উপজেলার জয়পুরহাট-নওগাঁ সড়কের তেতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুস সালাম জয়পুরহাট সদর উপজেলার দোগাছি গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, আব্দুস সালাম শ্যালকের বিয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলে ছেলে সিয়ামকে নিয়ে সকালে বদলগাছির মথুরাপুরের দিকে রওনা দেন। পথে তেতুলতলীতে নওগাঁগামী একটি ট্রাক পেছন থেকে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সালাম। সিয়াম আহত হয় সিয়াম। তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির ভূমিধস জয় উদযাপনে রেল শ্রমিক দলের কর্মসূচি

ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

প্রকাশিত : ১২:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১