০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

পুঁজিবাজারে লেনদেন হবে দুই ঘণ্টা

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি রোধে ৫ এপ্রিল (সোমবার) থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অর্থাৎ লেনদেন হবে মাত্র দুই ঘণ্টা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজা করিম। তিনি বলেন, ব্যাংকের সাথে সমন্বয় রেখে প্ুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে সাত দিন দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে চালু রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, এই সাত দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পুঁজিবাজারে লেনদেন হবে দুই ঘণ্টা

প্রকাশিত : ১২:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১