১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

৯০০ জনকে আসামি করে মামলা

সুনামগঞ্জের ছাতকে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগে মামলা হয়েছে। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়ে চিকিৎসা হয়েছেন। শনিবার (৩ এপ্রিল) রাতের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক থানায় ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বিজনেস বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

ছাতক থানার পুলিশ জানায়, শনিবার রাত ৮টা থেকে হেফাজতের কর্মী-সমর্থকরা তাদের নেতা মামুনুল হকের সমর্থনে শহরে বাস স্টেশন রোড এলাকায় মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় শহরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় ছাতক থানায় কর্তব্যরত পুলিশ সদস্য রাকিব, সাইফুল, দিলশাদ, সুবল ও রবিউল আহত হয়েছেন। তাদের মধ্যে রাকিব পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।ছাতক থানার ওসি বলেন, ‘মিছিলকারীরা মিছিল শেষে সুরমা নদীর পাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। থানা ভবনের সেবাচত্বরের গোলঘর ক্ষতিগ্রস্ত করে।’

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

৯০০ জনকে আসামি করে মামলা

প্রকাশিত : ১০:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১