০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

করোনা থেকে বাঁচতে ভবিষ্যতে কঠোর পদক্ষেপ: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে সরকার ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

করোনা ভাইরাস মহামারির ঊর্ধ্বগতি ঠেকাতে এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারাও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন। সবাইকে উৎসাহিত করবেন। মাস্ক পরবেন। ঘরে ফিরে গরম পানির ভাপ নেবেন। গড়গড়া করবেন। করোনার মধ্যে জীবন-জীবিকা চালিয়ে নিতে হবে।’

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ পেয়েছে উল্লেখ করে বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবো। আপনাদের ওপরই ওই দায়িত্ব পড়বে। ৪১-এ উন্নত বাংলাদেশ গড়ার মূল সৈনিক আপনারা। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২০-২১ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছিলাম। করোনার কারণে অনেক কিছু করতে পারিনি। তবে সব ভূমিহীন ও গৃহহীনকে ঘর দিচ্ছি, কেউ যেন বাদ না যায় সবাই এদিকে নজর দিন।

ট্যাগ :
জনপ্রিয়

করোনা থেকে বাঁচতে ভবিষ্যতে কঠোর পদক্ষেপ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১