০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ডি-৮ সম্মেলনে যে বিষয়ে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন। এটি ডি-৮ এর ১০ম সম্মেলন। বাংলাদেশে এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে বৃহস্পতিবার ভার্চুয়ালি বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে চারটি বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দক্ষতা বিকাশের মাধ্যমে আমাদের যুবকদের শক্তি বাড়ানো, আইসিটির সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো, প্রয়োজনীয় আইনি, প্রাতিষ্ঠানিক এবং অবকাঠামোগত কাঠামো তৈরি করা এবং বাণিজ্য ও বিনিয়োগের সুবিধার্থে সংযোগ স্থাপনের উন্নতি।

বিকেল ৩টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন জোটের সদস্য দেশ মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এ সময় তিনি রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান জানান। সবাইকে সর্তক করে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের সমাধান না হলে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ডি-৮ সম্মেলনে যে বিষয়ে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১