০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

খাদ্য সহায়তা পেলেন দৌলতদিয়ার ২০০ যৌনকর্মী

রাজবাড়ীর গোয়ালন্দে করোনাকালীন সময়ে দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় ২০০ কর্মীকে খাদ্য সহায়তা বিতরণ করেছে ‘টালিথা কুমী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শুক্রবার দুপুরে দৌলতদিয়া পল্লীর যৌনকর্মীদের সংগঠন অসহায় নারী ঐক্যর সভাপতি ঝুমুর আক্তারের বাড়ির আঙ্গিনায় সামাজিক দূরত্ব মেনে ওই খাদ্যসহায়তা বিতরণ করা হয়। সংগঠনটির নিজস্ব অর্থায়নে জনপ্রতি ২০ কেজি ভিটামিনযুক্ত চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু ও ২ কেজি লবন দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘টালিথা কুমী’র চেয়ারম্যান ফিলিপ পি. অধিকারী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া পল্লীর যৌনকর্মীদের সংগঠন অসহায় নারী ঐক্যর সভাপতি ঝুমুর আক্তার প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খাদ্য সহায়তা পেলেন দৌলতদিয়ার ২০০ যৌনকর্মী

প্রকাশিত : ১২:২৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১