০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। সোমবার রাত নয়টায় দেশে ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে; যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সোমবার রাত নয়টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট। এ সময় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না।’তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করতে পারবো।’এর আগে শনিবার দেশে ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। তার আগে ৩ এপ্রিল রাত নয়টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট এবং ১ এপ্রিলে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

প্রকাশিত : ১২:০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১