০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

মহামারি করোনাভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক পরিবারের মাঝে মাহে রমজানের প্রথম দিনে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। বৃস্পতিবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক গজারিয়া সদর, ইস্পাহানি চর, ভাটিবলাকি ও চরবলাকি এলাকায় প্রায় ২০০ গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, আটা, লবন, ছোলা বুট ও বুটের ডাল) বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরন কার্যক্রমে কম্পোজিট স্টেশান পদ্মার স্টেশান কমান্ডার লেঃ আশমাদুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও গত ৩১ মার্চ ২০২১ থেকে শুরু করে গতকাল পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক চাঁদপুরের রাজরাজেশ্বর, হাইমচরের বাংলাবাজার এবং মুন্সিগঞ্জের মেদিনীমন্ডল ও কান্দিপাড়া এলাকার সর্বমোট ৬০০ গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবহীকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

প্রকাশিত : ১২:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১