০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

কৃষকদের ধান কেটে দিতে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

ফাইল ছবি

করোনার দ্বিতীয় তরঙ্গের অভিঘাত শুরু হয়েছে। এ সময় কৃষক লীগের অনেক দায়িত্ব রয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবারের মতো এবারও বোরো মৌসুমে কৃষকদের ধান কেটে দিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

সোমবার বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা প্রদানকালে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা উল্লেখ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের অন্যান্য সহযোগী সংগঠনেরও দায়িত্ব রয়েছে। বিশেষ করে ধান কাটার বিষয়টিতে গতবার কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অংশ নিয়েছিল। ঠিক এবারও প্রধানমন্ত্রী চাইছেন, আমাদের কৃষক লীগ ধান কাটার মৌসুম কৃষকদের পাশে দাঁড়াবে। ধান কেটে প্রয়োজনে কৃষকদের বাড়িতে পৌঁছে দেবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে রবিবার কথা হলে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে ওবায়দুল কাদের উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি সবাইকে এ ব্যাপারে নেত্রীর নির্দেশনা জানিয়ে দিচ্ছি।’

এ সময় ওবায়দুল কাদের কৃষকদের কল্যাণে কৃষক লীগের সবাইকে নিজেদের জীবন উৎসর্গ করার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কৃষকদের ধান কাটার ব্যাপারে নেত্রীর নির্দেশনা রয়েছে। গতবারের মতো এবারও আমাদের সহযোগী সংগঠনগুলো ধান কাটার ব্যাপারে কৃষকদের পাশে দাঁড়াবে। সহযোগিতা করবে। এটাই আমি আশা করছি।’

তিনি বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের কৃষক ও কৃষাণী সমাজের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করার জন্য কৃষক লীগের সকল নেতাকর্মীদের আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কৃষকদের ধান কেটে দিতে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১