১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সকাল পৌনে ৭টার দিকে একটি পণ্য-বোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় সিলেটগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালকসহ দুজন নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

প্রকাশিত : ১২:০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১