০২:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

দেশে অনুমোদন পেল চীনের সিনোভ্যাক, পরিবেশক ইনসেপ্টা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবার চীনের সিনোভ্যাক টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। বাংলাদেশে এই টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। রোববার সকালে অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনোভ্যাক লাইফ সাইন্সেস কোম্পানির উৎপাদিত করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে এই টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। এতে বলা হয়েছে, চীনের এনএমপিএ (ন্যাশনাল মেডিসিন্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন) গত ৯ ফেব্রুয়ারি এ টিকার অনুমোদন দেয়। যা আরও ২২টি দেশে জরুরি ব্যবহারে অনুমোদন প্রাপ্ত। ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য এই টিকা ব্যবহার উপযোগী। বাংলাদেশ সরকারের ডিপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে প্রদান করা হবে। দুই ডোজ সম্পন্ন এই টিকার প্রথম ডোজের ২ বা ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এর সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস। গবেষণায় দেখা গেছে, যেসব মানুষের করোনা সংক্রমণ লক্ষণযুক্ত ছিল এমন মানুষদের টিকা দেওয়ার পর তাদের অর্ধেকের বেশিকে সুরক্ষা দেয় সিনোভ্যাক। ভয়াবহভাবে করোনার লক্ষণ দেখা দিয়েছে অথবা হাসপাতালে ভর্তি করতে হয়েছে এমন রোগীদের শতকরা ১০০ ভাগ সুরক্ষা দেয়।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

দেশে অনুমোদন পেল চীনের সিনোভ্যাক, পরিবেশক ইনসেপ্টা

প্রকাশিত : ১২:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১