০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

হোমনা পৌরসভায় পানি সংযোগ প্রত্যাশীদের নিবন্ধন শুরু

কুমিল্লার হোমনায় পৌরসভার সরবারাহকৃত পানি সংযোগ নিতে আগ্রহী গ্রাহকদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী এর উদ্বোধন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্পের আওতাভুক্ত প্রকল্পটি হোমনা পৌরসভায় বাস্তবায়ন হচ্ছে। পৌরসভা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেলিমা আহমাদ মেরী এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগ নেতা মো. রফিকুল ইসলাম ও মো. ফয়সাল সরকার প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

হোমনা পৌরসভায় পানি সংযোগ প্রত্যাশীদের নিবন্ধন শুরু

প্রকাশিত : ১২:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১