০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

মে মাসে মূল্যস্ফীতি কমেছে

দেশে মূল্যস্ফীতি কমেছে। এপ্রিলের তুলনায় মে মাসে মূল্যস্ফীতি কমেছে দশমিক ৩০ শতাংশ। মঙ্গলবার (৮ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, ‘এপ্রিলে মূল্যস্ফীতি ছিল পাঁচ দশমিক ৫৬ শতাংশ। মে’তে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে পাঁচ দশমিক ২৬ শতাংশ। তার মানে দশমিক ৩০ শতাংশ মূল্যস্ফীতি কমেছে, যা আমাদের জন্য ভালো সংবাদ।’ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২১ সালের মে মাসে মূল্যস্ফীতির হার জাতীয় পর্যায়ে হয়েছে পাঁচ দশমিক ২৬ ভাগ, যা এপ্রিলে ছিল পাঁচ দশমিক ৫৬ শতাংশ। ২০২০ সালে মে মাসে মূল্যস্ফীতি ছিল পাঁচ দশমিক ৩৫ শতাংশ। ২০২১ সালের মে মাসে খাদ্য বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা চার দশমিক ৮৭ ভাগ এবং পাঁচ দশমিক ৮৬ ভাগ, যা এপ্রিলে ছিল যথাক্রমে শতকরা পাঁচ দশমিক ৫৭ ভাগ এবং পাঁচ দশমিক ৫৫ ভাগ বলেও জানিয়েছে বিবিএস।

ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

মে মাসে মূল্যস্ফীতি কমেছে

প্রকাশিত : ১২:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১