০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

কর্মসংস্থান সচল রাখতে কাজ করছে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের জনগণের কর্মসংস্থান সচল রাখতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থেকে তাদের জীবন মান উন্নয়নে কাজ করে। সে জন্য করোনাভাইরাসের মহামারিকালে জনগণের কর্মসংস্থান সচল রাখতে তৃণমূল পর্যায়ের সরকারি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখাসহ প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার জেলার বড়লেখা উপজেলার শ্রীধরপুর (জিপিএস)-আরএইচডি রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মো. শাহাব উদ্দিন। পরিবেশমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। তখন জনগণের মাথাপিছু আয় বর্তমানের ২ হাজার ২৭০ ডলার থেকে ১২ হাজার মার্কিন ডলারে উন্নীত হবে। তিনি বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কর্মসংস্থান সচল রাখতে কাজ করছে: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১২:০০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১