০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

টিকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় বিদেশগামী কর্মী

কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর টিকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করেছে সরকার।
বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ তালিকায় অন্তর্ভুক্ত করে একটি পত্র প্রকাশ করেছে।

বিদেশগামী কর্মীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

বুধবার (১৬ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী প্রবাসী কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে আশ্বাস দেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সমুদ্রপথে দেশের দূত হবে নতুন নাবিকরা: চট্টগ্রামে নৌমন্ত্রীর বক্তব্য

টিকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় বিদেশগামী কর্মী

প্রকাশিত : ০৯:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১