০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

চীনের টিকা সিনোফার্ম প্রদান শুরু

করোনা সংক্রমণ রোধে চীন সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে এই টিকাদান কার্যক্রম শুরু হয়।

এই টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে চার সপ্তাহ। এছাড়া টিকা কেন্দ্রের অন্যান্য ব্যবস্থাপনা আগের মতোই প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশের সকল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্দিষ্ট কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে এই টিকা। প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে। টিকার জন্য নির্ধারিত কেন্দ্রে ইতোমধ্যে যেসব ব্যক্তি নিবন্ধন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো টিকা পাননি, তাদেরকে এই টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ১০ ধরনের মানুষকে চীনের টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। এ ছাড়া টিকা না পাওয়া সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যদের এই টিকা দেওয়া হবে। জনশক্তি উন্নয়ন ব্যুরো কর্তৃক অনুমোদিত বিদেশগামী বাংলাদেশি অভিবাসী কর্মীরা এই তালিকায় রয়েছেন।

সিনোফার্ম টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় রয়েছেন সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী এবং সরকারি নার্সিং ও মেডিকেল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

জিডেমূলে হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

চীনের টিকা সিনোফার্ম প্রদান শুরু

প্রকাশিত : ০১:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১