০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

করোনায় আরও ৮২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪৮ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮২ জনের মধ্যে খুলনা বিভাগেরই ৩২ জন। এছাড়া, ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, সিলেটে ২, রংপুরে ১, বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ২৭ জন নারী। এদের মধ্যে ৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৫৪৮ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৭১২ জন এবং নারী ৩ হাজার ৮৩৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২১, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৯ এবং ২১ থেকে ৩০ বছরের ২, ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

জিডেমূলে হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

করোনায় আরও ৮২ জনের মৃত্যু

প্রকাশিত : ০৬:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১