০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সামাজিক উন্নয়নে ২১২৫ কোটি টাকা ঋণে চুক্তি

সামাজিক অবস্থার উন্নয়নে বাংলাদেশকে ২ হাজার ১২৫ কোটি টাকা (২৫০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে বাংলাদেশ ও এডিবির মধ্যে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন। এ বিষয়ে মনমোহন প্রকাশ বলেন, ‘করোনার মধ্যে বাংলাদেশ সরকার শক্তিশালী সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। করোনা মহামারি সত্ত্বেও ২০২০ অর্থবছরে বাংলাদেশ প্রশংসনীয়ভাবে ৫ দশমিক ২ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল। করোনা মহামারি থেকে উত্তরণ এবং দরিদ্রদের সহায়তায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। টেকসই উন্নয়নে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আমরা সহযোগিতা করব।’সামাজিক কর্মসূচির আওতায় দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধদের মতো সমাজে পিছিয়ে থাকাদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করে থাকে সরকার।

ট্যাগ :
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

সামাজিক উন্নয়নে ২১২৫ কোটি টাকা ঋণে চুক্তি

প্রকাশিত : ১২:০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১