০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না: জি এম কাদের

জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবে না। ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না। আজ শনিবার এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন।

জাপার চেয়ারম্যান বলেন, এটা মানতেই হবে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ রয়েছে। তাদের ঘরে খাবার মজুত থাকে না। প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগাড় করতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সঙ্গে ওষুধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশুখাদ্য কিনতে হয়। দিতে হয় বাসাভাড়াও। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এসব পরিবারে। এ কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এ ছাড়া অভাবের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে।

বিবৃতিতে জাপার চেয়ারম্যান বলেন, মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেন চুরি না হয়, সে জন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না: জি এম কাদের

প্রকাশিত : ০৩:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১