কুড়িগ্রামের চিলমারীতে পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস কর্তৃক জুন/২০১১ইং এর ভুয়া বিল তৈরির মাধ্যমে প্রতারনা করে গ্রহাকের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। বর্তমান মিটার রিডিং এর চেয়ে অনেক বেশি মিটার রিডিং দেখিয়ে বিল তৈরি করে গ্রাহকের নিকট পৌঁছালে ভুতুরে বিলের টাকা পরিশোধে গ্রাহক হিমশিম খাচ্ছে। জনৈক গ্রাহক আনোয়ারুল ইসলাম জানান, এ মাসে তার বাড়ির বিল ৩৪৫ ইউনিট দেখানো হয়েছে যা ইতোপূর্বে কখনই ঘটেনি। ১০ জুন তৈরিকৃত বিল নং- ০১/৬২৮/৭৪০০ মোতাবেক তার ব্যবহৃত মিটার রিডিং অনুযায়ী বিল সীটে ২৭৯৫ শযি দেখানো হয়েছে যা ১৮ দিন পর অদ্য ২৯ জুন মিটার রিডিং অনুযায়ী ২৭৬৮ শযি পাওয়া গেছে।
এভাবেই আগাম বাড়তি ইউনিট দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে গ্রাহকের সাথে পল্লী বিদ্যুতের প্রতারনা তাদের সীমাহীন দূর্নীতির প্রমান দেয়। এ ব্যাপারে চিলমারী সাব জোনাল অফিসের এজিএম জসীম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দিলেও তিনি তা এড়িয়ে যান। গ্রাহকদের দাবী, দূর্নীতিবাঁজ এজিএমসহ সংশ্লিষ্ট সেচ্ছাচারী বিল তৈরিকারী কর্মীদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হউক।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















