০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আগামীকাল যশোর আসছেন তারেক রহমান

আগামীকাল ২ ফেব্রুয়ারি সোমবার যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম বারের মতো যশোরে আসছেন তিনি। তিনি এদিন দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। দলের চেয়ারম্যানের এই আগমনকে কেন্দ্র করে গোটা যশোরাঞ্চলের বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎসব আমেজ বিরাজ করছে। জোরেসরে চলচ্ছে প্রস্তুতি।

জেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে দুপুর পৌনে ২টায় যশোর পৌঁছাবেন। পরে যশোর উপশহর উদ্যানে তিনি বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

দলীয় প্রধানের আগমন উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জোরেসরে চলছে প্রস্তুতি। আজ রাতের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে।

এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জানান, সোমবারের জনসভায় ৭জেলার প্রার্থীদের জনতার সাথে পরিচয় করিয়ে দেবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। এ সমাবেশকে ঘিরে প্রচারণা চালানোর সুযোগ হয়নি। যশোর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশে যোগ দেবেন। বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। মানুষের ভোগান্তি কমাতে সমাবেশস্থল শহরের বাইরে উপশহর উদ্যানে করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

আগামীকাল যশোর আসছেন তারেক রহমান

প্রকাশিত : ০৪:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬