০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের বাসাইলে জমির আইল কাটা নিয়ে বিরোধে আনছার মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনছার মিয়া ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। অভিযুক্তের নাম লেবু মেলেটারী ওরফে লাবু সিকদার।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আনছার মিয়া বাড়ির পাশের সজ ক্ষেতের আইল কাটছিলেন। খবর পেয়ে লেবু মেলেটারী সেখানে গিয়ে আনছার মিয়াকে গালিগালাজ করে। সেসময় আনছার মিয়ার স্ত্রী এগিয়ে গেলে তাকেও গালিগালাজ করা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে আনছার মিয়াকে মারধর করে লেবু মেলেটারী। আনছার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘নিহতের লাশ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ

প্রকাশিত : ০৪:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬