০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

রূপগঞ্জে মধ্যরাতে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা,ভাংচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় ডিস ব্যবসার দ্বন্দ্বের জেরে আদালতে করা মামলা তুলে নিতে মধ্যরাতে বাড়ি ঘরে হামলা করে ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। ৫ জুলাই সোমবার রাত ১ টার দিকে উপজেলার গুতিয়াবো এলাকায় এ ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

রূপগঞ্জ থানায় পুলিশের কাছে দায়ের করা অভিযোগ পত্র সূত্রে এবং হামলার শিকার বাড়ির মালিক ডিস ব্যবসায়ী আমানুল্লাহ জানান, দীর্ঘদিন যাবৎ পূর্বাচলের আশপাশের গ্রামে ডিস ব্যবসা করে আসছিলেন তিনি। ওই ডিস ব্যবসায় চাঁদাদাবী ও বাঁধা দেয়ার ঘটনায় সম্প্রতি নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলাটি পিবিআইএর তদন্তাধীন। কিন্তু ওই মামলা তুলে নিতে বেশ কিছুদিন ধরে হুমকী ধামকী দিয়ে আসছিলো প্রতিপক্ষরা। এরই জেরে রবিবার দিবাগত রাতে ৫ জুলাই সোমবার রাত ১টার দিকে কিছু বুঝে ওঠার আগেই গুতিয়াবো এলাকার সিরাজ দৌল্লার ছেলে পারভেজ(২৮), হারুন মিয়ার ছেলে কিবরিয়া(২৮) শাহজাহানের ছেলে সোহেল(৩৫), রিয়াজুদ্দিনের ছেলে বাবু(২৬)সহ অজ্ঞাত ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘরে হামলা করে। এ সময় আমানুল্লাহর মা আমেলা খাতুন হামলাকারীদের চিনে ফেলে। তাই তাকে খুনের উদ্দেশ্যে টিনের বেড়া কুপিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করে। পরে পরিবারের অন্য সদস্যদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

রূপগঞ্জে মধ্যরাতে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা,ভাংচুর

প্রকাশিত : ০৬:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১